সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

গোপনে গাছ বিক্রির প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০০৩ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে গোপনে রাস্তার গাছ বিক্রি করার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউপি সদস্যসহ এলাকাবাসী।

২২ ফেব্রুয়ারী বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউপি পরিষদের সামনে ইউপি সদস্য আবু তাহেরের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান,বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গৌরনিতাই সমবায় সমিতি কর্তৃক রোপনকৃত ৫’শ ৪৮টি গাছ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা এবং উক্ত সমিতির সভাপতি-সম্পাদক ও বন বিভাগের সাথে যোগসাজোস করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সকল ইউপি সদস্যের অজান্তেই রেজুলেশন, মাইকিং এবং গাছের নাম্বারিং না করেই প্রায় ৬৮ লক্ষ টাকা মূল্যের গাছ মাত্র ১৪ লক্ষ ২০ হাজার টাকায় মেসার্স মুন ফার্নিচারের নিকট সর্বোচ্চ দরদতা দেখিয়ে বিক্রি করেন।

ফলে চেয়ারম্যানের দূর্নীতির কারণে সরকার আশানুরুপ রাজস্ব পাচ্ছেনা উক্ত ইউনিয়ন থেকে। সাথে ক্ষতিগ্রস্থ হচ্ছে রাস্তার দু’ধারের জমির মালিকগণ।

ইতিপূর্বে অত্র ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বিভিন্ন রাস্তার গাছ নিয়মবর্হিভূতভাবে বিক্রি করে টাকা পকেটস্থ করেছেন বলেও মানববন্ধনে উল্লেখ করা হয়।

এসময় বক্তব্য রাখেন অত্র বেতকাপা ইউনিয়ন পরিষদের সদস্য মোরশেদ আলম,সোহেল মিয়া,আঃ মালেক, মোস্তাফিজুর রহমান মানিক,বাদশা মিয়া রওশন আরা ও আতোয়ারা বেগম। এছাড়া এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান সৈকত বক্তব্য রাখেন।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধনে জোর দাবী জানান। এ মানববন্ধনে এলাকার অসংখ্য নারী পুরুষ অংশ নেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..