মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে

দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও ‘বিবর্তনবাদ শিক্ষা বাতিলের দাবিতে বেতাগীতে বিক্ষোভ ও সমাবেশ

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৮৭ বার পঠিত

বিদ্যুৎ গ্যাস ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও পাঠ্যবইয়ে ডারউইনের ‘বিবর্তনবাদ’ শিক্ষা অন্তর্ভুক্ত করেণের প্রতিবাদে বরগুনার বেতাগীতে ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবাবর (২৪ ফ্রেরুয়ারি) বিকেল ৫ টায় বেতাগী বাষ্ট্যান্ড থেকে বের হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সন্ধ্যা পৌনে ৬ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সম্মুখে সমাবেশ করে।

ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ আলা উদ্দিন। উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, বর্তমান সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ও সাবেক প্রচার সম্পাদক আব্দুল হান্নান শানু, সহ সংগঠনের স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্যের আজ নাগালের বাহিরে এবং ২০১৩ সালে শিক্ষার আধুনিকায়নের নামে নতুন একটি বাতিল বিষয়বস্ত ডারউইনের বিবর্তনবাদ শিক্ষা নবম-দশম শ্রেণি থেকে শুরু করে মাস্টার্স শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়।

এসময় অনতিবিলম্বে সরকারের প্রতি পাঠ্য বই থেকে ডারউইনের ‘বিবর্তনবাদ’ অধ্যায় বাতিল এবং পবিত্র রমজানের আগে বিদ্যুৎ গ্যাস ও দ্রব্য মূল্যের সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে কমানোর জন্য জোর দাবি ও আহবান জানান। বক্তারা আরও বলেন, এ শিক্ষা চলতে থাকলে কয়েক প্রজন্ম পর পশ্চিমা দেশসমূহের মতো মুসলিম অধ্যুষিত বাংলাদেশ সবার অগোচরেই নাস্তিক অধ্যুষিত রাষ্ট্রে পরিণত হবে। এভাবে পুরো জাতির এত বড় সর্বনাশ আমরা করতে দিতে পারি না। আমরা এমন জাতি বিনাশী উদ্যোগ চুপচাপ দেখে যেতে পারি না।

এ বিষয়ে দেশের আলেম সমাজ, অভিভাবকমহল, রাজনীতিবিদ ও জনসাধারণকে সচেতন ও সোচ্চার হওয়ার তাগিদ দেওয়া দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..