রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পলাশবাড়ীতে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৯৬ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৬ ফেব্রুয়ারী রোববার পলাশবাড়ী থানা ভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব তথ্য তুলে ধরেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা ৷

এসময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) শুভ্র দেব, অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, এসআই (নিঃ) মোঃ আঃ মান্নান, মিজানুর রহমান, রাজু ইসলাম সহ থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের দিক নির্দেশনায় জেলা পুলিশ অপরাধ রোধকল্পে নিয়মিত অভিযানের অংশ হিসাবে পলাশবাড়ী থানা পুলিশ ২৬ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১.৫৫ ঘটিকায় পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভাস্থ ০১নং ওয়ার্ডের অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি মোড়ের অনুমান ২০০ গজ দক্ষিনে জনৈক তপন কুমার রায়ের বসত বাড়ীর পশ্চিমে রংপুর হইতে বগুড়াগামী মহাসড়কের উপর রংপুর টু গুড়া গামী যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ব -১৫-৭০১০ গাড়ীটি নিয়ে চেকিং করাকালে আসামীগনের হেফাজত হইতে বর্ণিত মাদকদ্রব্য ২৪ কেজি গাঁজা দিয়ে তৈরী তিনটি কয়েল উদ্ধার করা হয়। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে থানা পুলিশের অফিসার ইনচার্জ মাসুদ রানা, এসআই(নিঃ) আঃ মান্নান সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানা পুলিশ আসামীদের মানকদ্রব্য সাজার বিষয়ে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগন উক্ত উদ্ধারকৃত গাঁজাগুলো কুড়িগ্রামের জেলার নাগেশ্বরী পশ্চিম রামখানা গ্রামের মোঃ আব্দুল আজিজ মিয়া(২৫), পিতা- মোঃ সোলেমান মিয়া, মাতা- আম্বিয়া বেগম এর নিকট হইতে বহন করার জন্য একে অপরের সহায়তায় বর্ণিত গাঁজাগুলো বাসযোগে বগুড়া অজ্ঞাতনামা ব্যক্তির নিকট নিয়ে যাচ্ছিল বলে জানায়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাশবাড়ী থানার মামলা নং-২৮, তারিখ- ২৬/২/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১।

গ্রেফতারকৃত ব্যাক্তিরা সবাই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। নাগেশ্বরী থানার পশ্চিম রামপুরা গ্রামের দুলাল হোসেনের ছেলে ১। মোঃ জসিম আলী (২২),আলাউদ্দিন মিয়ার ছেলে ২। মোঃ আতিকুর রহমান (২৫), একই জেলার ফুলবাড়ী থানা বেড়াকুঠি মুন্সিপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে ৩। মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাকির (২০)। এর সাথে জড়িত আরো একাধিক ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে৷

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..