শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

ইনডেমনিটি দিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি দেশবিরোধী : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫৯৯৯ বার পঠিত

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ইনডেমনিটি দিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি দেশবিরোধী সিদ্ধান্ত। এমন নির্মম সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি বিদ্যুতের দাম বৃদ্ধিতে ভারতকে কেন উদাহরণ টানছেন? আপনারা কি ভারতের রাজ্য হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে ষড়যন্ত্র করছেন? যদি এসব ভয়ংকর চিন্তা মাথায় থেকে থাকে, তাহলে দ্রুত তা মাথা থেকে নামিয়ে দিন।

২ মার্চ সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নেতাকর্মীদের মাঝে বই বিতরণ কর্মসূচিতে তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, দেশের দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি-আমলারা দেশের অর্থনীতিকে কৌশলে ধ্বংস করে দিচ্ছে। বিদ্যুৎ চুরিরোধ-দুর্নীতি থামাতে ব্যর্থ হয়ে সরকারের এশটি অংশ সাধারণ মানুষের কাঁধের উপর সবরকমের মূল্যবৃদ্ধির খড়গ চালাতে মরিয়া হয়ে উঠেছে। এরা রাজনীতিকে কলুষিত করার পাশাপাশি পুলিশ-প্রশাসনকেও অন্ধকারাচ্ছন্ন করে রাখছে কেবল নিজেদের আখের গোছানোর জন্য।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..