বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
WEFA-এর উদ্যোগে শিবগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ তাড়াইলে আতহারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত শরোনখোলায় মাসুমের মৃত্যু: রাজনৈতিক দায় চাপানোর অভিযোগ, তদন্তের দাবি এমপি আব্দুল আলীমের পটুয়াখালীতে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ মাওনা চৌরাস্তা মহাসড়কে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ নেতানিয়াহু ‘মারা গেছেন’? : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা বেতাগীতে নির্দোষ নারী দুই দিনের কারাবাস : সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের (শো-কজ) নোটিশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন নূরুল ইসলাম মনি

পুলিশের গুলিতে আহত রাবির ১০ শিক্ষার্থী, আইসিইউতে ১

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৫৯৫১ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শনিবার (১১ মার্চ) রাত ১১ টার দিকে এই গুলির ঘটনা ঘটে।

জানা যায়, সংঘর্ষের সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশ এসে এলোপাতাড়ি রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৮-১০ জন শিক্ষার্থীর গায়ে গুলি লাগে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, আহত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। আশংকাজনক একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলির প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করে আন্দোলন করছে। যার ফলে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ১১টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনো তা ছেড়ে যায়নি।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কর্মকর্তারা। উপাচার্য গোলাম সাব্বির সাত্তার মাইক নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের প্রতি অনুরোধ, হলে ফিরে যাও। তোমাদের জন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। রুমে যাও তোমরা। এ ঘটনায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আগামী দুই দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..