বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

পলাশবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালনে আলোচনা

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৬০০১ বার পঠিত

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দিক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ সোমবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাজমা খাতুন, এছাড়াও তিনি তিনদিন ব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন কর্মসূচির বিষয়ে তুলে ধরেন।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকারের অবদান তুলে ধরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও আনোয়ারা বেগম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মাহামুদুল হাসান, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটি পলাশবাড়ীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষক জাফিরুল ইসলাম, মিজানুর রহমান মিলন মন্ডল, মমিনুল ইসলাম প্রমূখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান দোলন ও ফিরোজ কবীর।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..