শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা নান্দাইলে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: ওমর ফারুক মোরেলগঞ্জের বলইবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাদিক শিকদার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের সান্তাহারে অটো রাইস মিলের প্রভাবে ইরামতি খাল সংরক্ষণের অভাবে বিলুপ্তের পথে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

দুমকীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে প্রতিবন্ধী ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৬০৪২ বার পঠিত

পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধেে শারীরিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার ২৯ মার্চ মুরাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জাফর মিরার শারীরিক প্রতিবন্ধী আফসানা (৩৩) নামের ঐ ভুক্তভোগী নারী একই বাড়ির স্কুল শিক্ষক আমিনুল কাছে পাওনা টাকা চাইতে গেলে ফেরত দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে যায়। ঘরের কাছে গেলে জোরপূর্বক টেনেহিঁচড়ে তুলে বাসার ভিতরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। আফসানর ডাক চিৎকারে মা ও বাড়ির আশে পাশের লোকজন দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার মাথায় ঠোঁটে কামড়ের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ ও লেনদেনের জের ধরে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা বানোয়াট অভিযোগ করেছেন।

এলাকার মেম্বার ফোরকান হাওলাদার কাছে জিজ্ঞেসা করলে তিনি বলেন আমি শুনেছি। এবিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার বলেন, থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..