বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

পুলিশের দায়িত্বশীল ভূমিকায় গাইবান্ধায় আন্তঃজেলা গরুচোর দলের ৪ সদস্য গ্রেপ্তার

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৫৯৮৮ বার পঠিত

বাংলাদেশের বিভিন্ন জেলায় গরুচোর দলের সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা পুলিশ।

গাইবান্ধার আইন শৃংখলা উন্নয়ন ও অগ্রযাত্রায় পুলিশ সাহসিকতার ভূমিকা পালন করছেন। পুলিশের এমন দায়িত্বশীল ভূমিকা সবার কাছে প্রশংসা অর্জন করেছে। পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জিত হয়েছে। বিশেষ করে গরু চুরির সিন্ডিকেট জন জীবন অস্থির করে তুলেছে ৷

বুধবার (৫ এপ্রিল ) সকাল ১১ টায় গাইবান্ধা সদর থানায় পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সদর থানা পুলিশের আইনশৃঙ্খলা রক্ষার্থে এক গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামে এই অভিযান পরিচালনা করেন।এতে ৪ টি বিভিন্ন সাইজের গরু সহ ৪ জন গরুচোর দলের সদস্য গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার মোঃ সাজ্জাদুল ইসলাম (২৩), রাজশাহী জেলার বিজয় ইসলাম পিচ্চি বাবু(১৯), রেজাউল শেখ(৪০), গাইবান্ধা সদর উপজেলার আব্দুল মজিদ(২৭)।

গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন বলেন, সংঘবদ্ধ এই চক্র গরুগুলোকে অজ্ঞান করে ত্রিপল দিয়ে ঢেকে পণ্যবাহী ট্রাকের মতো সাজিয়ে গরুগুলো পাচার করেন। এছাড়া গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা মোকদ্দমা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..