বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

মুরাদনগরে নববর্ষকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৬০৩২ বার পঠিত
কুমিল্লার মুরাদনগরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনী।

কুমিল্লার মুরাদনগরেও বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রাটি আল্লাহু চত্বর ঘুরে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনী। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক অনৃষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিবৃন্দ অংশ নেয়। মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল হাই খান, টনকী ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আফজালের রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, সায়মা সাবরিন, জয়নাল আবেদীন, সেলিমগীর হোসেন, ডি.আর সরকারি উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদ, কেন্দ্রিয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, জেলা স্কাউটের ট্রেজারার আক্তারুজ্জামান এএলটি, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম ফয়জুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং প্রধান শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, উপজেলা শিক্ষক সমিতির স্কাউট সম্পাদক সারমিন ফাতেমা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..