মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

খবর প্রকাশের আগে সচেতন থাকা প্রয়োজন : স্পিকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৫৯৩১ বার পঠিত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যে কোনো খবর প্রকাশের আগে সচেতন থাকার প্রয়োজীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, ‘সংবাদ মাধ্যম হচ্ছে শক্তিশালী একটি মাধ্যম। জনমত গঠনে গণমাধ্যম ভূমিকা রাখে। তাই খবর প্রকাশের পূর্বে সচেতন থাকা প্রেেয়াজন।’
স্পিকার আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারস্থ হাসান প্লাজায় স্যাটেলাইট টেলিভিশন ‘এটিএন নিউজ’ এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী কেক কেটে এটিএন নিউজের ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন। তিনি এ সময় ফুল দিয়ে এটিএন নিউজের কর্ণধার মাহফুজুর রহমানকে শুভেচ্ছা জানান। মাহফুজুর রহমান এটিএন নিউজের পক্ষ থেকে স্পিকারকে ক্রেস্ট প্রদান করেন।
এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, নির্বাহী পরিচালক মোঃ মোশাররফ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মোঃ মোতাহার হাসান, এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ কিরন, বার্তা বিভাগের প্রধান প্রভাষ আমিন, অ্যাডভাইজর (প্রোগ্রাম অ্যান্ড ট্রান্সমিশন) তাসিক আহমেদ, নাসের আহমেদ (পরিচালক), নওয়াজেশ আলী খান (উপদেষ্টা) এবং প্রতিষ্ঠানের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারিরা এ সময় উপস্থিত ছিলেন।

(বাসস)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..