মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “

হিরো আলমের উপর হামলার তীব্র নিন্দা জানাই: সৈয়দ আহমদ শফী আশরাফী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৫৯২২ বার পঠিত
হিরো আলমের উপর হামলার তীব্র নিন্দা জানাই। দিনেদুপুরে প্রকাশ্যে শতশত মিডিয়ার উপস্থিতিতে একজন প্রার্থীর উপর হামলা চালিয়েছে সরকার দলীয় কিছু লোক। যা কোন ভাবেই কাম্য নয়।
এভাবে একের পর এক প্রার্থীর উপর হামলা ও নির্যাতন করা হলে আগামীতে কেউ নির্বাচনে দাঁড়াতে সাহস পাবে না।
আজ ২০ জুলাই ( বৃহস্পতিবার)  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  ন্যাশনাল সবুজ বাংলা পার্টি (এনএসবি পার্টি) এর মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন- আজ সারা দেশে বিরোধী দলের উপর হামলা করা হচ্ছে। হামলা মামলা দিয়ে এই গণজাগরণ কে ঠেকানো যাবে না। খালি মাঠে গোল দেওয়ার সংস্কৃতি থেকে সরকারকে বের হয়ে আসতে হবে। খালি মাঠে গোল দেওয়ার দিন শেষ। সারাদেশে জনগণ জেগে উঠেছে।
ন্যাশনাল সবুজ বাংলা পার্টির মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন- হিরো আলম একজন সহজ সরল মানুষ। নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার সবারই আছে। পাস করা না করা পরের ব্যাপার। কিন্তু নির্বাচনের মাঠে কোন প্রার্থীর গায়ে হাত তোলা চরম অন্যায়। যারা এর সাথে জড়িত তাদের প্রতি ধিক্কার জানাই এবং অবিলম্বে তাদের গ্রেফতারের দাবী জানাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..