বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বইপড়া প্রতিযোগিতার বই বিতরণ

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৬৭৫৭ বার পঠিত

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সার্বিক সহযোগিতায় এবং ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজে উদ্যোগে গতকাল সোমবার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বইপড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মাঝে বই বিতরণ করা হয়েছে।কলেজের হল রুমে সহকারি অধ্যাপক মো. আলতাফ হোসেন স্বপনের সভাপতিত্বে আয়োজিত বইপড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মাঝে বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মীনা দেবী, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মো. জারজিস আহম্মেদ, প্রভাষক মিনহাজুল ইসলাম, বিশ্বসাহিত্য কেন্দ্র ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ শাখার সংগঠক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. আজিজুল হক সরকার এবং বিশ্বসাহিত্য কেন্দ্র ফুলবাড়ি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখার সংগঠক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা অমর চাঁদ গুপ্ত অপু। শেষে প্রধান ও বিশেষ অতিথিসহ অতিথিদ্বয় বিশ্বসাহিত্য কেন্দ্র ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ শাখার সদস্য শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..