বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করুন : নতুনধারা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৫৯৮৯ বার পঠিত
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী

নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ১৩ আগস্ট সকালে তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি ও টাকা পাচাররোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় নতুনধারার নেতৃবৃন্দ উপরোক্ত দাবি জানান। চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা ও  দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মুন্সিগঞ্জ জেলা এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতায় সাধারণ মানুষ শারিরীকভাবে অসুস্থ্য, বাণিজ্য মন্ত্রীর ব্যর্থতায় বাণিজ্য ধ্বংস, খাদ্য মন্ত্রীর ব্যর্থতায় খাদ্যদ্রব্যের দাম প্রতিনিয়ত বাড়ছেই, কৃষি মন্ত্রীর ব্যর্থতায় কৃষক আত্মহত্যা করছে আর নির্বাচন কমিশনের ব্যর্থতায় দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। উত্তরণের জন্য প্রয়োজন সকল ব্যর্থদেরকে অপসারণের পরে নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল করে প্রকৃত অর্থেই জনবান্ধব রাজনৈতিক প্লাটফর্মগুলোকে নিবন্ধন দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। তা না হলে এমন অথর্ব ব্যক্তিদের দ্বারা পরিচলিত হবে বাংলাদেশ, আর ধ্বংস হবে দেশের অর্থনীতি-রাজনীতি-কূটনীতিসহ সকল স্তর। যা আমাদের কারোই কাম্য নয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..