মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

এম আর বাবুল নান্দাইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

কর্মসূচিতে প্রতিমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে সম্ভাব্য প্রজননস্থলগুলো পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা এবং আশপাশের এলাকায় কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, টায়ারসহ যেসব স্থানে অল্প পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত সচেতনতা প্রয়োজন। নিজেদের বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি প্রতিবেশীদেরও পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মাধ্যমে নান্দাইল উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা আরও জোরদার হবে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে স্থানীয় জনগণ আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..