বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তুরস্কের সঙ্গে বাণিজ্যে জোর এরদোয়ান-তারেক রহমানের বৈঠকে পৌরসভার ট্রাকে অগ্নিসংযোগে বিশেষ ক্ষমতা আইনে আ.লীগের ৫৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা কাঠালিয়ায় ট্রলির ধাক্কায় পথচারী নিহত মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ক্লিন সানডে’ পরিচ্ছন্নতা কার্যক্রম পেল জেলা প্রশাসকের সম্মাননা ক্রেস্ট বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের সচেতনতামূলক প্রচারণা ও নাটিকা পরিবেশন আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, ২০ নারীর সংবাদ সম্মেলন আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী আজ শহীদ নূর হোসেন দিবস

নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮১০ বার পঠিত
ছবি: সংগৃহীত

​যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি গ্রহণ করেছে প্রবাসী বাংলাদেশিরা।

​স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তারেক রহমান নিউইয়র্কে এসে পৌঁছানোর কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস ব্যানার, ফেস্টুন ও মিছিলে মুখরিত হয়ে উঠেছে।

​যুক্তরাষ্ট্র বিএনপি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), যুবদল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জ্যাকসন হাইটসের রাস্তায় অবস্থান নেন। সেখানে সরকারের ভবিষ্যৎ রূপরেখা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা—‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’ এবং ‘নিউইয়র্কে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’—ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

স্বাগত জানাতে আসা যুবদলের এক নেতা বলেন, “আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে আমরা সোমবার জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সমবেত হবো। নেতা বহর নিয়ে বের হওয়ার সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানানো হবে। পাশাপাশি দেশে যেকোনো ধরনের স্বৈরাচারী শাসন যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য প্রবাস থেকেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”

এর আগে, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..