বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল, ২০২৩ পাস

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯১৩ বার পঠিত

জাতীয় সংসদে আজ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন (সংশোধন) বিল, ২০২৩’ পাস করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাস হয়। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।

বিলটি পাসের প্রক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ এর ধারা ২৩ এর মাধ্যমে সংবিধানের ৬৫ অনুচ্ছেদের দফা (৩) সংশোধন করে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ‘৪৫ থেকে ৫০’ এ উন্নীত করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ সংশোধন করা প্রয়োজন।

এই বিলে জাতীয় সংসদের সাধারণ আসনের প্রার্থীদের জামানতের সাথে সামঞ্জস্য রেখে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের জামানতের পরিমাণ ১০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া জাতীয় সংসদের সাধারণ আসনে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ৯০ দিনের সাথে সামঞ্জস্য রেখে সংরক্ষিত মহিলা আসনের সদস্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ৪৫ দিনের পরিবর্তে ৯০ দিন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..