বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্ধারিত সময়ের আগেই ছুটি মোরেলগঞ্জের বহরবুনিয়া দাখিল মাদ্রাসা সরবরাহের বিল উত্তোলন: সান্তাহারে ইছামতির নামে ২০০ টন চাল, সরবরাহ করছেন স্বপন! হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় মোরেলগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ নিউইয়র্কে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের উল্লাস

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে খসরু চৌধুরীর নজরকাড়া শোডাউন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৬৯ বার পঠিত

রাজধানীর উত্তরার আজমপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

সোমবার বেলা দুইটায় অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন ও মির্জা আজম।

আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে নজরকাড়া শোডাউন করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও বিজিএমই এর পরিচালক মো. খসরু চৌধুরী সিআইপি। এসময় তার সঙ্গে কয়েক হাজার নেতাকর্মী দেখা যায়। রাজধানীর দক্ষিণখান থেকে বিশাল মিছিল সহকারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেন খসরু চৌধুরী।

সমাবেশে উপস্থিত গণমাধ্যম কর্মীদের খসরু চৌধুরী জানান, আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবেন তিনি। আন্দোলনের নামে বিএনপি-জামায়াত নির্বাচনী পরিবেশ নষ্ট ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে। এ অবস্থায় আওয়ামী লীগের ছাড় দেওয়ার সুযোগ নেই। যে কোনো মূল্যে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে নেওয়াই হবে তার কাজ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..