শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

মির্জাগঞ্জে ‘ইউপি সদস্য’ হত্যা মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৮৬ বার পঠিত
বরগুনা টু মির্জাগঞ্জ সড়কে কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে বে-পরোয়া গতির একটি মালবাহী ট্রাক এক পথচারীকে হত্যা করে পালিয়ে যায়। দুর্ঘটনার ২ মাস ১৪ দিন পর পলাতক এক ঘাতককে  আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী।
মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় সেদিন নিহত হয়েছিল কাকড়াবুনিয়া ইউনিয়নের এক ইউপি সদস্য এবং গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল ওই ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা। ওই দিনই  ঘাতক ট্রাকটিকে আটক করে মির্জাগঞ্জ থানা পুলিশ। তবে পালিয়ে যায় ট্রাকের ড্রাইভার ও তার সহকারী। ২৭ শে নভেম্বর এ বিষয়ে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়।
২২শে জানুয়ারী (সোমবার) র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি চৌকস অভিযানিক দল  ওই দুর্ঘটনার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ সাদ্দাম তালুকদার (৩৫)কে বরগুনা জেলার আমতলী উপজেলার ছুরিকাটা ট্রাক স্ট্যান্ড এলাকা হতে কৌশলে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল বলেন, ইতোমধ্যে আমরা একজন পলাতক আসামি  আটক করেছি তবে অপরজনকেও আটক করার প্রচেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..