শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

বেতাগীতে সাড়ে পনের হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সাইদুল ইসলাম মন্টু, বিশেষ প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৪৩৩ বার পঠিত

বরগুনার বেতাগীতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপজেলায় এ বছর ১৫ হাজার ৫৯২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- ২০২১ আয়োজিত এডভোকেসি ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্ সূত্রে জানা গেছে , এ উপজেলায় ছয় থেকে এগারো (৬-১১) মাস বয়সী মোট ১ হাজার ৬৯৭ জনকে একটি করে নীল রঙের এবং ১৩ হাজার ৮৯৫ জন বারো থেকে ঊনষাট (১২-৫৯) মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য উপজেলার একটি পৌরসভাসহ সাতটি ইউনিয়নের ১৬৯টি কেন্দ্রে ২১ জন সুপার ভাইজার ও ৩৩৮ জন স্বেচ্ছাসেবক কোজ করবে।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: তেন মং- এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদুর রহমান, বেতাগী থানার তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান ও বেতাগী পৌর সভার কাউন্সিলর আব্দুল মন্নান প্রমুখ।
মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল কাশেম। এসময় তিনি জানান, ‘‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরনের মৃত্যুর হার হ্রাস করে। পরিবারের রান্নায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার শিশুর জন্য যথেষ্ট উপকারী। মা ও শিশুর পুষ্টির জন্য গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি করে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ প্রাণিজ ও উদ্ভিজ খাবার খেতে দিতে হবে।’
এ সময় দুই সপ্তাহব্যাপী এ ক্যাম্পইন সফল করতে প্রচারণার জন্য সর্বত্র মাইকিং করে জনগণকে জানানো এবং প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে সরকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আনসার-ভিডিপি ও এনজিও সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
এতে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ ও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..