মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বেতাগীতে সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে শিকল-তালা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে রাতের আঁধারে একাধিক সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে শিকল ও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। তালার পাশে ছাত্রলীগের বেতাগী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নাম ব্যানার দেখা গেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিকল ও তালা দেওয়া হয় বলে জানা গেছে।

সরজমিনে দেখা গেছে, বেতাগী ইউএনও অফিসের বিভিন্ন দফতরে এবং উপজেলার সরকারি কলেজ, ১ নম্বর বিবিচিনি ইউনিয়নের বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকে, মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকে, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়, জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে শিকল ও তালা লাগানো অবস্থায় পাওয়া যায়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের গেটে শিকল-তালা দেওয়া হয়েছে। আবার কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এসবের সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনার পোস্টারও লাগানো হয়েছে।

উপজেলা বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভবনের প্রধান ফটকে শিকল-তালা লাগানোর বিষয়টি নিশ্চিত করে ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (ইংরেজি) কমলেশ চন্দ্র শীল বলেন, ‘সকালে বিদ্যালয়ের প্রধান ফটকে শিকল তালা লাগানো দেখা যায়।

খবর পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি নেতা, স্থানীয়রা ও সংশ্লিষ্ট কতৃপক্ষ এসব শিকল ও তালা অপসারণ করে। শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

বেতাগী থানার ওসি মো. এনামুল হক বলেন, ‘ঘটনাটি কারা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে ” ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..