সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন নেই: হাইকমিশন সিলেট টেস্ট ড্র করায় সিরিজি হারল বাংলাদেশ তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বায়ক কমিটি গঠন ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু সাংসদ মো: লুৎফুল্লাহেল মাজেদের পিতার মত্যুতে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’ শোক  চিকিৎসকদের প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, যা বললেন নতুন পররাষ্ট্র সচিব ঢাকায় ডাচেস অব এডিনবার্গ

চিকিৎসকদের প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসকদের প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো হয়েছে। তিনি বলেন, বর্তমানে অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোতে খাবারের মানও আগের তুলনায় উন্নত হয়েছে। হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতেও সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত ৪ তলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকরা অল্প সময়ে দক্ষতার সঙ্গে জটিল অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা সফলভাবে সম্পন্ন করছেন। এটি দেশের স্বাস্থ্য খাতের সক্ষমতার বড় প্রমাণ। চিকিৎসকদের দক্ষতা, সাহসিকতা ও রোগীদের প্রতি মানবিক আচরণ প্রশংসনীয়। তিনি বলেন, আমি চিকিৎসক নই, তবে চিকিৎসকদের সম্মান করি। তাদের জন্য কাজ করতে চাই। কারণ চিকিৎসকদের সহযোগিতা ছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের কোনো উদ্যোগই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়।

হাসপাতালের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী জানান, এ সমস্যার স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। মেডিকেল ও সাধারণ বর্জ্য পৃথকভাবে ব্যবস্থাপনার উদ্যোগ চলছে। তিনি বলেন, ভবিষ্যতে দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে মন্ত্রী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর আইসিইউ, পোস্ট অপারেটিভ, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড ও বহির্বিভাগের উদ্বোধন করেন এবং আলোচনা সভায় অংশ নেন। এসময় প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি৷

নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..