মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে শিকল-তালা আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা সাবেক ৪ এমপির মৃত্যুতে সংসদে শোক হরিরামপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন নেই: হাইকমিশন সিলেট টেস্ট ড্র করায় সিরিজি হারল বাংলাদেশ তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বায়ক কমিটি গঠন ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু সাংসদ মো: লুৎফুল্লাহেল মাজেদের পিতার মত্যুতে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’ শোক  চিকিৎসকদের প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

মো:মাইন , আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

পদোন্নতিজনিত কারণে বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ছয় মাস ১৬ দিন দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার ছিল আদমদীঘিতে তাঁর শেষ কর্মদিবস।

এ উপলক্ষে আদমদীঘি অফিসার্স ক্লাবের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

এছাড়া উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এসময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২৮ সেপ্টেম্বর আশরাফুল ইসলামসহ ৬৮ কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে তিনি নাটোরের বড়াইগ্রাম ও পঞ্চগড়ের বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৪ মার্চ ৩৮তম ব্যাচের এই কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পান তিনি। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়।

জানা যায়, চলতি বছরের ২৩ এপ্রিল আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন আশরাফুল ইসলাম। দায়িত্ব পালনকালে ভূমি অফিসের সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ ও জনভোগান্তি কমাতে তিনি নানা উদ্যোগ গ্রহণ করেন। তাঁর উদ্যোগে দালালমুক্ত পরিবেশে ভূমিসেবা প্রদান, দ্রুত নামজারি ও মিসকেস নিষ্পত্তিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ব্যাপক অগ্রগতি এসেছে।

এতে সেবাপ্রত্যাশী ও দলিল লেখকদের মধ্যে তাঁর কাজের প্রশংসা ছড়িয়ে পড়ে। শুধু সেবার মান উন্নয়নই নয় ভূমি অফিসের অবকাঠামোগত উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর উদ্যোগে জরাজীর্ণ কক্ষগুলো সংস্কার, কার্যালয়ের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ প্রধান ফটক পুনর্নির্মাণ করা হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান গ্রহণ করেন।

এদিকে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনকালে নাগরিকত্ব, চারিত্রিক, ওয়ারিশ সনদ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে উদ্যোগী হন। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও খাল সংস্কারের মাধ্যমে পানি নিষ্কাশন সচল করতে কাজ করেন।

এছাড়া ইউনিয়ন পরিষদ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে ইন্ডাষ্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন একইসাথে পরিষদের দীর্ঘদিনের বেদখল জায়গা উদ্ধার এবং ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ কক্ষ সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেন। তাঁর এসব উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন উপজেলাবাসী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..