বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

রাজধানীর মতিঝিল থেকে ১১ মামলার আসামি জাকির গ্রেফতার

নিজস্ব প্রদিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৯১ বার পঠিত
ছবি: বিএসএস

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি থেকে ১১ মামলার এজাহারভুক্ত আসামি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মো. জাকিরকে (৩৪) গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার ভোররাতে মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার ভোররাতে মতিঝিল থানার এজিবি কলোনি আইডিয়াল স্কুলের সামনে থেকে ছিনতাইকারী মো. জাকিরকে গ্রেফতার করে মতিঝিল থানার একটি দল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত জাকির তার সহযোগীদের নিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাইসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বিক্রি করতো।

গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..