মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি সোহেল সা: সম্পাদক সেলিম

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯২৬ বার পঠিত

বরগুনা জেলার ঐতিহ্যবাহী পাথরঘাটা প্রেস ক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে যায়যায়দিনের পাথরঘাটা প্রতিনিধি মুহম্মদ নজমুল হক সেলিম।

‎‎গত রবিবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনজন নির্বাচন কর্মকর্তার অধীনে নির্বাচন শুরু হয়। এ সময় পাথরঘাটা প্রেসক্লাবের মোট ১৬ জন সদস্য ভোটার ছিলেন।

‎‎বিকেল সাড়ে চারটায় নির্বাচন শেষ হলে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় কর্মকর্তা এফ এম জাফর সাদিক নির্বাচনী ফলাফল ঘোষণা করে। অন্য দুই নির্বাচন কর্মকর্তারা হলেন পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুর রহিম ও বাদুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুল হাসান। এসময় পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

‎‎এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে চারজন। তারা হলেন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে জনকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি বিনয় ভূষন কর্মকার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আজকের পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি তারিকুল ইসলাম (কাজী রাকিব), অর্থ সম্পাদক মানবকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি মাহমুদুর রহমান রনি, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের পাথরঘাটা প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..