শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী নান্দাইলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে

বামনা( বরগুনা)  প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৮৬ বার পঠিত
বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী বুকাবুনিয়া ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার সকাল ১১ টায় দিনব্যাপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা। উদ্বোধক ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সাবেক চেয়ারম্যান, বামনা উপজেলা বিএনপি আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা।
বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি মো: কামাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ হাওলাদার, বামনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েত কবির হাওলাদার, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও বামনা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বামনা বনিক সমিতির সাধারণ সম্পাদক রায়হান নাজির ধলু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক শোয়েব, বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আফজাল হোসেন মোল্লা,ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সরকারি বামনা ডিগ্রী কলেজ ছাত্রদলের  আহবায়ক মো: সুজন মিয়া, বুকাবুনিয়া ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক মোঃ খোকনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি।পরিশেষে অতিথি ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..