মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের ছায়াতলে আসার আহ্বান ড. সামিউল হক ফারুকীর

আনোয়ার হোসেন জুয়েল, তাড়াইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৫৯ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে গণ দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড.সামিউল হক ফারুকী।

৩১ জানুয়ারি (শুক্রবার) দুপুর ২টায় তাড়াইল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে গণ দাওয়াতী সমাবেশ শুরু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এ কে এম ছানাউল্লাহ’র সঞ্চালনায় বৃহৎ আকারে এ গণ দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক রমজান আলী, ঢাকা ধানমন্ডি ইবনে সীনা হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট প্রফেসর কর্নেল (অব:) ডা. জেহাদ খান। গণ দাওয়াতী সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, ও ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মাহমুদ। এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড.সামিউল হক ফারুকী বলেন, দল, মত নির্বিশেষে বাংলদেশের সকল ধর্মের মানুষের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর দেখানো পথে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সকল মুসলমানদের জামায়াতের ছায়াতলে আসার আহ্বান জানান। তিনি আরোও বলেন, সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠিত হলেই দুর্নীতি ও বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠিত হবে, ফলে সকল ধর্মের মানুষের নিজেদের সকল অধিকার আদায় ও সংরক্ষণ হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..