শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে যুবকের কারাদন্ড

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫৮৭৩ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তারেক নামের বহিরাগত এক যুবক কে কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

তাকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ২শত টাকা জরিমানা এবং ৭দিনের কারাদন্ড দেওয়া হয়। পরে বিকালে পুলিশি সহযোগিতায় তাকে জেল হাজতে পাঠানো হয়। পাশাপাশি আশেপাশের সকলকে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত এক যুবক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় পুলিশ সদস্য তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে। নকলের ব্যপারে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা বলেও তিনি জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..