বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

বিয়ানীবাজারের বাসাভাড়ায় বোবা কান্না মধ্যবিত্ত পরিবারের

কামরান হোসেন , বিয়ানী বাজার (সিলেট):
  • আপলোডের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৫৮৭০ বার পঠিত

প্রতিবছরই নানা অজুহাতে একের পর এক বেড়েই চলছে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের ভাড়া বাসা গুলোর ভাড়া তবে ভাড়া বাড়লেও বাড়ছে না মাথা পিছু আয়। প্রতিবছরের শেষ দিক এলেই মাথায় নতুন করে চিন্তা যুক্ত হয় প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে জীবিকা নির্বাহ করা এক ঝাক মধ্যবিত্ত পরিবারের যেখানে হাজার টাকা করে বেড়েই চলছে বাসা ভাড়া।

এদিকে দ্রব্য মূল্যের উর্ধগতিতে সংসার চালাতে যেখানে হিমশিম খাচ্ছেন সেখানে নতুন করে বাসা ভাড়ার দুশ্চিন্তায় বাড়ছে পরিবারের টানাপোড়েন।

চাকরিজীবী রফিক আজম নামের এক যুবক বলেন, বছরের শেষ দিকে মালিক বলেছেন আরো হাজার টাকা বাসা ভাড়া বাড়বে সব মিলিয়ে টানাপোড়েনের সংসারে নতুন করে বাসা ভাড়া সহ সন্তানদের খরচ বাড়ছে। মধ্যবিত্ত পরিবারের বোবাকান্না কেউ বুঝে না।

খালেদা আক্তার নামের এক শিক্ষিকা বলেন, বেতন আগের মতোই আছে তবে দিন দিন বাসা ভাড়া বেড়েই চলছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অনেক কষ্ট করে চলতে হবে।

উল্লেখ্য, প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারে স্থানীয়দের পাশাপাশি জীবিকা নির্বাহ করতে আসা কয়েক হাজার মানুষের বসবাস যেখানে নানা পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন মধ্যবিত্ত পরিবারের এ সব জীবন যোদ্ধারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..