শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

উজ্জ্বল দাস (বরিশাল):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৮৫১ বার পঠিত

ঝালকাঠি পৌরসভার পালবাড়ি রোডে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৪ মে) রাত ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৩৫ মিনিটের মধ্যে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের পালবাড়ি রোডের বাসিন্দা মোঃ তুহিন হাওলাদার (৩৮) এবং দিপ্ত চন্দ্র বিশ্বাস (২৬)। তারা দু’জনেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পালবাড়ি রোডের তুহিন হাওলাদারের বসতঘরে অভিযান চালায়। অভিযানের সময় তুহিন হাওলাদারের জিন্স প্যান্টের ডান পকেট থেকে ২০ পিস এবং দিপ্ত চন্দ্র বিশ্বাসের বাম পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঝালকাঠি ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, মাদক নির্মূলের লক্ষ্যে জেলায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..