বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

মিথ্যা মামলায় জেল হাজতে বরিশাল বিভাগের সেরা চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন

বরগুনা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫৮৭৫ বার পঠিত

দীর্ঘ দুই যুগ আওয়ামী লীগের রাজনীতির বাইরে থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে বরগুনার ৫নং আয়লাপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেনকে।

মোশাররফ হোসেন তার দক্ষ নেতৃত্ব ও জনকল্যাণমূলক কাজের জন্য সম্প্রতি বরিশাল বিভাগের সেরা চেয়ারম্যান পদক অর্জন করেছিলেন। এই স্বীকৃতির পরও একটি প্রভাবশালী মহল তাকে হেয় প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে একটি নির্দলীয় ভাবমূর্তির মানুষ হিসেবে পরিচিত। সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দায়ের করে। এই মামলায় ১০/০৭/২০২৫ইং রোজ বৃহস্পতিবার জামিনের আবেদন করে, বরগুনার নিম্ন আদালত তার জামিন না মন্জুর করে তাকে জেল হাজতে পাঠায়।

চেয়ারম্যান মোশাররফ হোসেনের পরিবারের সদস্যরা বলেন, “তিনি কোনো রাজনৈতিক দলে সক্রিয় না থেকেও প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এটি সম্পূর্ণ রাজনৈতিক হয়রানি।”

এলাকাবাসী জানান, মোশাররফ হোসেন একজন জনপ্রিয় চেয়ারম্যান, যিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে ছিলেন। তারা তার দ্রুত মুক্তি ও ন্যায়বিচার দাবি করেছেন।

বরগুনার রাজনৈতিক বিশ্লেষকরা ও স্থানীয় সুশীল সমাজ বলেন এরকম একজন নির্দোশ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের কাছে আমাদের দাবি সঠিক তদন্তের মাধ্যমে মামলা গুলো দেখা হোক, কোনো নির্দোশ মানুষ যেনো মিথ্যা মামলায় হয়রানি না হয়।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..