মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত

বস্তুনিষ্ঠ সংবাদ সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে পারে, দুদক চেয়ারম্যান

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৫৯০৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, শুধু শাস্তি দিয়ে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে পারস্পারিক আন্তরিকতা ও সুসম্পর্কই পারে দুর্নীতি অনেকাংশে লাঘব করতে। দুদক সেবাদাতা ও গ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপনে কাজ করে যাচ্ছে।

আজ ১২ আগস্ট মঙ্গলবার দুপুরে নগরীর আলমনগর স্টেশন রোডে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে দুদকের কার্যক্রম এ অঞ্চলে আরও বিস্তৃত হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাত্রা যোগ হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা দুর্নীতির বিপক্ষের মানুষ। তার উপদেষ্টা পরিষদের কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত হন, সেক্ষেত্রেও তিনি তাদের বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। অভিযোগ সুনির্দিষ্ট হলে দুর্নীতি দমন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীদের প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদ পারে সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে। তিনি দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..