বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুল অনিয়ম, ঘুষ,দুর্নীতির আখড়া

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৯৮৯ বার পঠিত

গণপূর্ত অধিদপ্তরের ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল ই/এম, বিভাগ-১–এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম বিগত আট বছর একই পদে বহাল থেকে দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়ার অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা উপেক্ষা করে এক জায়গায় তিন বছরের বেশি দায়িত্ব পালনের বিধি আরোপ থাকলেও সেটি মানছে না আশরাফুল।তবে তাঁর এ দীর্ঘ মেয়াদি অবস্থান শুধু নীতিমালা লঙ্ঘন-ই নয়, বরং প্রতিষ্ঠিত প্রভাব ও দুর্নীতির একটি শক্তিশালী সিন্ডিকেট অবস্থানের সুস্পষ্ট ইঙ্গিত।

২০২১ সালের ৫ আগস্ট গণপূর্ত অধিদপ্তর থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়, তিন বছরের বেশি সময় ধরে যেসব নির্বাহী প্রকৌশলী একই পদে বহাল রয়েছেন, তাদের অবিলম্বে বদলি করতে হবে। উদ্দেশ্য ছিল অপারদর্শিতা, দুর্নীতি, ও স্বজনপ্রীতির চক্র ভেঙে শৃংখলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনা। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন, এ নীতির প্রয়োগ হয় অনেক ক্ষেত্রে পক্ষপাতদুষ্টভাবে। আশরাফুল ইসলাম তার পদে আছেন আট বছর ধরে, যা নিজেই হয়ে উঠেছে একটি উদাহরণ, নাকি ব্যতিক্রম, তা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আলোচিত দুর্নীতির মামলায় তার নাম থাকা সত্ত্বেও পদোন্নতি বন্ধ রয়েছে। কিন্তু এখানেই ঘটনার ধুম্রজাল, একজন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা কীভাবে এতবছর ধরে ঢাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে বহাল থাকতে পারেন?

বিশ্লেষকদের মতে, দুর্নীতির মামলা থাকা অবস্থায় কোনো কর্মকর্তার পদে বহাল থাকা সরকারি প্রশাসনিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন। তবে আশরাফুল ইসলাম একই পদে থাকেন এবং গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিয়ে গোটা অধিদপ্তর জুড়ে প্রশ্ন বিদ্ধ হয়েছেন।

এদিকে বহিরাগত চেহারায় ”ক্লিন ইমেজ’ বজায় রাখা হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। ঠিকাদারি সিন্ডিকেটের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, দরপত্র ছাড়াই কাজ শুরু করা, কাজ শেষ হওয়ার পর টেন্ডার আহ্বান করা, এসবই আশরাফুল ইসলামের ডিভিশনে অঘোষিত নীতি হিসেবে বিবেচিত।

প্রক্কলন না করেই কাজ শুরু করে পরে প্রক্কলন এবং টেন্ডার লাইভে দেন। এমন অভিযোগ তুলেছেন অধিদপ্তরের একাধিক ঠিকাদার ও আভ্যন্তরীণ কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক আশরাফুল এর দপ্তরে কর্মরত একজন জুনিয়র কর্মকর্তা বলেন, দুর্নীতি না করলে এ দপ্তরে টিকে থাকা মুশকিল। তবে আশরাফ ভাই এ বিষয় অনেক পারদর্শী। তিনি জানেন কাকে কখন কোথায় ব্যবহার করতে হবে। গণপূর্তে ম্যানেজমেন্টের মাস্টার হিসেবে পরিচিত।

বিশ্বস্ত সূত্র বলছে,উত্তরবঙ্গীয় কোটা ও নিজস্ব প্রভাবের জোরে তিনি বিশেষ সুবিধাভোগী বলে অনেকে দাবি তুলছেন। একাধিকবার অভিযোগ উঠলেও প্রধান প্রকৌশলী তা আমলে নেয়নি। বিশেষ করে সোহবানবাগ মসজিদ প্রকল্পে অনিয়মে সিভিল বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বদলি করা হলেও, অদৃশ্য কারণে আশরাফ রয়েছেন বহাল তবিয়তে।টানা ৮ বছর গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকা আশরাফের মাঝে ‘সরকারই আমি’এই মনোভাব গড়ে উঠেছে বলে দাবি অনেকের। তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তার ওই জোনের সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ফলে অধিদপ্তরে এক অদৃশ্য শক্তিশালী সিন্ডিকেটের বলয়  রয়েছেন তিনি।

আর মাত্র চার বছর পর এক যুগ পূর্ণ করবেন আশরাফ একই পদে থেকে। তখন কি বদলি হবেন? না কি নতুন কোনো রেকর্ড গড়ার পথে হাঁটবেন?

নিয়মের বাইরে অবস্থান, দুর্নীতির অভিযোগে পদোন্নতি বন্ধ থাকা, অথচ গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থাকা এসব কিছুই প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা ও নিকৃষ্ট অবকাঠামোর প্রমাণ।

গণপূর্ত অধিদপ্তরের ভেতরে ‘মিস্টার ম্যানেজার’দের ছায়া যতদিন থাকবে, ততদিন ৫ আগস্টের মত উচ্চাশী ঘোষণাগুলো কেবল ফাইলের পৃষ্ঠায় জমে থাকবে।

এসব অনিয়মের অভিযোগের বিষয় জানতে আশরাফুল ইসলাম এর মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও ফোন কল গ্রহণ করেননি। হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..