সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটি অনুমোদন: সভাপতি রাকিব, সম্পাদক আদনান নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে পপুলার লাইফ ইন্সু: এর সি: ডিএমডি’কে সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৯১২ বার পঠিত
সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ‘পায়রার ডাক’ স্মরনিকা প্রদান করছেন সংগঠনের উপদেষ্টা মো.জাওহার ইকবাল খান ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব।

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর পক্ষ থেকে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফিরোজ কে সম্মাননা স্মারক ও সংগঠন কর্তৃক প্রকাশিত ‘পায়রার ডাক’ স্মরনিকা প্রদান করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক ও ‘পায়রার ডাক’ স্মরনিকা প্রদান করেন সংগঠনের উপদেষ্টা মো.জাওহার ইকবাল খান ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব।

উল্লেখ্য, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর অভিষেক অনুষ্ঠান ও সংগঠন কর্তৃক প্রকাশিত ‘পায়রার ডাক’ স্মরনিকা মোড়ক উম্মোচন অনুষ্ঠান গত ৮ আগস্ট (শুক্রবার) রাজধানীর এক অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফিরোজের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তারই পরিপ্রেক্ষিতে তার মতিঝিলের কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীবের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত সাংবাদিকদের মাগফিরাত কামনার দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ মির্জাগঞ্জের সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফিরোজ তাকে সম্মাননা প্রদানের জন্য ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর নেতৃবৃন্দসহ সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..