শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

হাতিয়ায় সিঁধ কেটে চুরি, দেখে ফেলায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

হাতিয়া প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৮৭৯ বার পঠিত
সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়ায় সিঁধ কেটে দোকানঘরে প্রবেশ করে চুরি করতে গিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর বেজুগালিয়া মজুমদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম বসন্ত কুমার মজুমদার (পিতা ক্ষিতিশ চন্দ্র মজুমদার)। তিনি দীর্ঘদিন ধরে বাড়ির পাশে মুদি দোকানের ব্যবসা করে আসছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভিতরে ঘুমিয়ে পড়েন বসন্ত কুমার। গভীর রাতে সিঁধ কেটে একদল চোর দোকানে ঢুকে পড়ে। মালামাল লুটের সময় ব্যবসায়ীর ঘুম ভেঙে গেলে তিনি চোরদের দেখে ফেলেন। এ সময় পালিয়ে না গিয়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চোররা কিছু মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

আহতের ছেলে ডাক্তার রাজীব চন্দ্র মজুমদার জানান, ধারালো অস্ত্রের আঘাতে বাবার একটি হাতের কব্জি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতের অধিকাংশ রগ কেটে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। আহত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..