মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

দুর্গাপূজায় মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৪৬ বার পঠিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা ----------------------- ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন তিনি। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

উপদেষ্টা বলেন, এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার সেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেহেতু আমাদের সবার সতর্ক থাকতে হবে। এবার এখন পর্যন্ত প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কম। বিভিন্ন এলাকায় প্রতিমা যারা ভেঙেছেন তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আগামী ২৪ তারিখ থেকে পূজা উপলক্ষ্যে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে।

এ সময় মাদক নিয়ন্ত্রণ ও অন্যান্য প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌ রুটেও চাল ও সার চলে যাচ্ছে। আরাকান আর্মি মাদকের ওপর ভিত্তি করে বেঁচে আছে। বর্তমানে মাদক প্রচুর পরিমাণে ধরা হচ্ছে। ফলে মাদকের দামও বেড়ে গেছে।

কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে কৃষক আলুর দাম পাচ্ছে না। তারা যদি আগামীতে আলু চাষ না করে তাহলে আলুর দাম বেড়ে যাবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..