বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা সৌদিগামী ১০০ ফ্লাইট স্থগিত, বিপাকে ১৫ হাজার যাত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ দুর্গাপূজা উপলক্ষ্যে যেসব নির্দেশনা দিল পুলিশ নান্দাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩১টি মণ্ডপে ঢেউটিন বিতরণ আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক চাওড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেহেদী জামান রাকিব বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রে্যালি ও আলোচনা সভা

দক্ষিণ কোরিয়ার গান শোনার অপরাধে উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৬০৯২ বার পঠিত

উত্তর কোরিয়ায় এ ধরনের মৃত্যুদণ্ড সারারণত প্রকাশ্যে কার্যকর হয়। যার মৃত্যুদণ্ড কার্যকর হয়, তার স্বজনদেরও এ ঘটনা সরাসরি দেখতে হয়।

কোরিয়ান পপ (কে-পপ) কালচার এখন পুরো বিশ্বেই বেশ জনপ্রিয়। বিটিএসের নাম শোনেনি বিশ্বে এমন সংগীতপ্রেমী নেই বললেই চলে। অথচ এই কে-পপ শোনার অপরাধেই উত্তর কোরীয়দের মৃত্যুদণ্ড হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে জানা যায়, কমপক্ষে ৭ জন ব্যক্তিকে কে-পপ শোনা ও বিতরণের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে উত্তর কোরিয়ায়।

দক্ষিণ কোরিয়াভিত্তিক একটি মানবাধিকার সংগঠন পালিয়ে উত্তর কোরিয়া ত্যাগ করা ৬৩৮ জনের সাক্ষাৎকার নেয়। সেখানেই তারা কে-পপ শোনার অপরাধে ৭ জনের মৃত্যুদণ্ডের বিষয়টি জানতে পারে। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, উত্তর কোরিয়ায় এ ধরনের মৃত্যুদণ্ড সারারণত প্রকাশ্যে কার্যকর হয়। যার মৃত্যুদণ্ড কার্যকর হয়, তার স্বজনদেরও এ ঘটনা সরাসরি দেখতে হয়। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়-ইন যখন উত্তর কোরিয়া সফরে আসে। কিম জং উনই তখন কে-পপ দল রেড ভেলভেটকে পিয়ংইয়ং এ পারফর্ম করতে আমন্ত্রণ জানান। তখন কিম কে-পপের বিষয়ে আগ্রহ দেখান এবং লিরিক সম্পর্কে জিজ্ঞাসা করেন। যদিও উত্তর কোরিয়ার মিডিয়া কে-পপকে সমাজতন্ত্রের জন্য হুমকি হিসেবে সতর্ক করে।

বিদেশি কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে উত্তর কোরিয়া বেশ কঠোর। এর আগেও জানা গেছে, অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘স্কুইড গেম’ চীন থেকে উত্তর কোরিয়ায় পাচার করে নিয়ে আসা এবং বিক্রির দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে দেশটির সরকার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..