বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা সৌদিগামী ১০০ ফ্লাইট স্থগিত, বিপাকে ১৫ হাজার যাত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ দুর্গাপূজা উপলক্ষ্যে যেসব নির্দেশনা দিল পুলিশ নান্দাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩১টি মণ্ডপে ঢেউটিন বিতরণ আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক চাওড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেহেদী জামান রাকিব বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রে্যালি ও আলোচনা সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

​কাঠালিয়া সংবাদদাতা:
  • আপলোডের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা, কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা এবং যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

​আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাবেক এই ছাত্রনেতা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণের দেশ। আবহমানকাল ধরে এই ভূখণ্ডে প্রতিটি ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করে আসছে। শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি অন্যায়-অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও সত্যের বিজয়ের প্রতীক এবং এক সর্বজনীন মিলনমেলা।”

তিনি আরও বলেন, “রাজাপুর ও কাঠালিয়ার মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। আমি একটি বৈষম্যহীন, নিরাপদ ও সম্প্রীতিময় সমাজ গঠনে বিশ্বাসী—যেখানে কোনো ভেদাভেদ থাকবে না এবং সব ধর্মের মানুষ পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে।”

শুভেচ্ছা বার্তায় হাবিবুর রহমান সেলিম রেজা শারদীয় দুর্গাপূজার সার্বিক সাফল্য, শান্তি, সম্প্রীতি এবং দেশ ও রাজাপুর-কাঠালিয়ার উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..