বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ মাওনা চৌরাস্তা মহাসড়কে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ নেতানিয়াহু ‘মারা গেছেন’? : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা বেতাগীতে নির্দোষ নারী দুই দিনের কারাবাস : সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের (শো-কজ) নোটিশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন নূরুল ইসলাম মনি নিরাপদ খাদ্য নিশ্চিত করণে তাড়াইলে মোবাইল কোর্ট অভিযান; ৬ ব্যবসায়ীকে জরিমানা আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা, পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন সাংসদের নির্দেশ অমান্য করে আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ বরগুনায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

তাড়াইলে প্রয়াত সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৮০৬ বার পঠিত
তাড়াইলে প্রয়াত সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত.........................ছবি সংগৃহীত

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোকসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) তাড়াইল উপজেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রবীন্দ্র সরকার, তাড়াইল প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জুয়েল।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাড়াইল সাব-রেজিস্টারি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির।

সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেনের সাংবাদিকতা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের স্মৃতি তুলে ধরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে তাড়াইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় সাংবাদিক সংস্থা, তাড়াইল উপজেলা শাখার আয়োজনে এ শোকসভা ছিল মরহুমের স্মৃতি স্মরণে এক আবেগঘন আয়োজন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..