বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা প্রতিরোধ করা হবে: জামায়াত আমীর বাংলাদেশ প্রতিদিনে সাংবাদিকদের গণছাঁটাই, ডিইউজের প্রতিবাদ তিন শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত অর্ধশতাধিক জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী সাধারণ মানুষের আস্থার ঠিকানা রূপগঞ্জ ইউএন সাইফুল ইসলাম জয় রূপগঞ্জের তারাব পৌরসভায় তীব্র বিশুদ্ধ পানির সংকট : খাবার পানির জন্য হাহাকার বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন

তাড়াইলে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৯০০ বার পঠিত
তাড়াইলে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত .......................ছবি সংগৃহীত

“আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১নভেম্বর) সকাল ১০টায় উপজেলা আইএবি কার্যালয় সংলগ্ন সওতুল হেরা হাফিজিয়া মাদ্রাসা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ এহতেশাম বিল্লাহ আজিজী, এলএলবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ এমদাদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ক্বারী মোঃ কামাল উদ্দিন খাঁ।

বক্তারা বলেন, আজকের তরুণ প্রজন্মের মধ্যে আদর্শ, নৈতিকতা ও ইসলামী চেতনা জাগ্রত হলে দেশ ও জাতি এগিয়ে যাবে। ইসলামী যুব আন্দোলন একটি নৈতিক ও সামাজিক বিপ্লবের আন্দোলন—যার মাধ্যমে গড়ে উঠবে আদর্শ সমাজ ও কল্যাণমূলক রাষ্ট্র।

অনুষ্ঠানে তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নবাগত সদস্যরা যোগ দেন। বক্তৃতা, দোয়া ও আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..