মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৮১৮ বার পঠিত
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ......................................................ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি নিয়মিত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনও ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন প্রধান উপদেষ্টা।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমরা জানি, গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানেই এখন তার চিকিৎসা চলছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..