বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

দেশে পৌঁছাল ওসমান হাদির মরদেহ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮১৪ বার পঠিত
দেশে পৌঁছাল ওসমান হাদির মরদেহ-------------------------ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান। বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৫৮৫-এর করে সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে হাদির মরদেহ।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে বিমানটি অবতরণ করে। এরপর হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (ঢাকা সময় দুপুর ২টা ৩ মিনিট) হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।

বিমানবন্দর থেকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় এই বীরকে গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবেন ছাত্র-জনতা।

জানা গেছে, হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দর ৮নং গেট হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে হাতিরঝিল-এফডিসি-মগবাজার-হাইকোর্ট-দোয়েল চত্বর-টিএসসি হয়ে ঢাবি সেন্ট্রাল মসজিদে পৌঁছাবে।

এদিকে ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সিঙ্গাপুর সরকারের অনুমতি না থাকায় তা হচ্ছে না বলে জানিয়েছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন।

ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান। তার মৃত্যু সংবাদ ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..