মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ শিশু অধিকার দিবস  দুর্গাপূজায় দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার কাঠালিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল বজ্রপাত নিরোধনে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে কিশোরগঞ্জে দুইশতাধিক তালগাছের চারা রোপন

শিক্ষক দিবসে নান্দাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাহবুবুর রহমান বাবুল নান্দাইল :
  • আপলোডের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা, পেশাগত দায়িত্ব, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।

সভায় বক্তব্য দেন বাকচান্দা আবদুস সামাদ একাডেমির প্রধান শিক্ষক সুলতান আহম্মদ, চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসনীম রেজা চন্দ, খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম রতন, ঘোসপালা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবুল হাসান মো. এনামুল হক, আচারগাঁও ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আনিসুল হক, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক এ কে রমিজ উদ্দিন আহমেদ, পাঁচানি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সমূর্ত্ত জাহান মহিলা কলেজের প্রভাষক নাজমা আক্তার, আচারগাঁও ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মনোয়ার হোসেন মাস্টার এবং পাঁচানি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাব উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষক শুধু পাঠদান করেন না, তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলেন। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়া, তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরাই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

এ বছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য— ‘Standing with Teachers: Six Decades of Protecting the Profession, Advancing its Status, Shaping Our Futures’। এর মূল ভাবনা হলো— শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা ও মর্যাদা সমুন্নত রাখা এবং তাঁদের হাত ধরে ভবিষ্যৎ নির্মাণ করা।

নান্দাইলে অনুষ্ঠিত এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

শিক্ষক জাতি গড়ার কারিগর। তাঁদের জ্ঞান, আদর্শ ও মূল্যবোধের আলোতেই গড়ে ওঠে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ। বিশ্ব শিক্ষক দিবসে দেশের সকল শিক্ষকের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..