বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৮৫ বার পঠিত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন------------------ছবি: সংগৃহীত

আগের কয়েকটি নির্বাচনের মতো এবার জাতীয় সংসদ নির্বাচন পাতানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয় প্রঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

সিইসি জানান, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন সবাই ন্যায় বিচার পাবেন। এছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।

এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদন কারীরা। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল চলবে। আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) অনুষ্ঠিত হতে পারে।

এর আগে গত তিন দিনে আপিল আবেদন জমা পড়েছে ২৯৫ টি। এর মধ্যে বুধবার ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং সোমবার প্রথম দিনে ৪১টি আপিল দায়ের করা হয়।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..