বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
এনবিআরের শহিদুল ইসলামের দেশজুড়ে শত কোটি টাকার সাম্রাজ্য:স্বপরিবারে মালয়েশিয়ায় চম্পট! প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! আরপিসিএল’র এমডি নিয়োগে নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ! গুলশান সাব-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের বিরুদ্ধে যত অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতৃত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ ভুয়া মার্কিন ডাক্তারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য মুজিবুলের ঢাকার ‘সবুজ ফুসফুস’ যেন নীরব ঘাতক বিটিআরসি উপপরিচালকের জিও অতিরিক্ত বিদেশে অবস্থান, ধামাচাপার চেষ্টা

দুমকিতে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে ৫ জন আহত, ১ ঘণ্টার মধ্যে মূল দুই আসামি গ্রেফতার

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮১৬ বার পঠিত

পটুয়াখালীর দুমকি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার এক ঘণ্টার মধ্যেই মূল দুই আসামিকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ৩টার দিকে দুমকি থানাধীন শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড জনতা কলেজ রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ফিরোজ আলম শাওন (৩৫), সিদ্দিকুর রহমান (৫৫), মো. সজল মৃধা (২৬), নুরন্নাহার (৫০) ও মোছা. শাম্মী (২০) দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী নজরুল ইসলাম (২৮), মোছা. সাফিয়া বেগম (৫২), সোহরাব হোসেন (৫০), আবুল হোসেন (৬৫) ও সাইদুর রহমান মুসা (২৫)-এর ওপর হামলা চালায়।

হামলায় মোছা. সাফিয়া বেগমের ডান বাহু, কপাল ও বাম কবজিতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। এছাড়া অন্যান্য আহতরা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাফিয়া বেগমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় প্রাপ্ত এজাহারের ভিত্তিতে দুমকি থানায় এফআইআর নং-৭, তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬; জি আর নং-৯; দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যে দুমকি থানা পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি ফিরোজ আলম শাওন ও সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..