শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রিজভীর সঙ্গে জাফর ইমাম সিকদারের সৌজন্য সাক্ষাৎ ইয়াবা উদ্ধারের পরই পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পরদিন রাজপথে এলাকাবাসী প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা নান্দাইলে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: ওমর ফারুক মোরেলগঞ্জের বলইবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাদিক শিকদার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের সান্তাহারে অটো রাইস মিলের প্রভাবে ইরামতি খাল সংরক্ষণের অভাবে বিলুপ্তের পথে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই কর্মসূচির মধ্য দিয়ে সামাজিক ও মানবিক সংগঠন বিডি কেয়ার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আমতলী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিডি কেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির, সদস্যসচিব মো. জালাল খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. সাইদির রহমান।

এ ছাড়া বিডি কেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সদস্য এইচ এম রাসেল, গাজী নাসির, ইঞ্জিনিয়ার সোহেলসহ সংগঠনের সদস্য ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। একটি সংগঠনের যাত্রা যদি মানুষের কল্যাণ ও পরিবেশ রক্ষার মতো কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয়, তাহলে তা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

বক্তারা আরও বলেন, আমতলীর বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হলে উপজেলার পরিবেশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি চারা বিতরণের পর গাছগুলোর নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, বিডি কেয়ার ফাউন্ডেশন ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমতলীর মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..