বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: ওমর ফারুক মোরেলগঞ্জের বলইবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাদিক শিকদার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের সান্তাহারে অটো রাইস মিলের প্রভাবে ইরামতি খাল সংরক্ষণের অভাবে বিলুপ্তের পথে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান

মোরেলগঞ্জের বলইবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাদিক শিকদার

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৯ নম্বর বলইবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন মোহাম্মদ সাদিক শিকদার (এম.এ.)। তরুণ এই নেতা দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইউনিয়নের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাদিক শিকদার। শিক্ষা, চিকিৎসা, দরিদ্র পরিবারের সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ রয়েছে বলেও তারা জানান।

মোহাম্মদ সাদিক শিকদার বর্তমানে মোরেলগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাগেরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয়েও তাকে সক্রিয়ভাবে কাজ করতে দেখা যায় বলে স্থানীয়দের দাবি।

রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিগত সরকারের সময়ে তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একাধিক নাশকতার মামলা হয়েছিল বলে তিনি জানান। এসব মামলায় তিনি দুই দফায় কারাভোগ করেছেন বলেও জানান। এছাড়া মামলার কারণে বিভিন্ন সময়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকতে হয়েছে বলে তার ভাষ্য।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন মামলায় জড়িত বা মামলার কারণে সমস্যায় পড়া কয়েকজন মানুষকেও তিনি আর্থিকভাবে সহযোগিতা করেছেন। পাশাপাশি এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের সঙ্গে কাজ করার চেষ্টা করছেন বলেও জানান তারা।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাদিক শিকদার ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

মোহাম্মদ সাদিক শিকদার বলেন, “আল্লাহ যদি সহায় হন, বলইবুনিয়া ইউনিয়নকে একটি ব্যতিক্রমী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ঘের দখলের সঙ্গে কোনো আপস করা হবে না। মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে ইউনিয়নকে আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী হিসেবে গড়ে তুলতে কাজ করব। ইউনিয়নবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে চাই।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের মৌলিক সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য তিনি ইউনিয়নবাসীসহ সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

তবে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা ও নির্বাচনী কার্যক্রম সংশ্লিষ্ট নির্বাচনী প্রক্রিয়া ও সময়সূচির ওপর নির্ভরশীল বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..