বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

রূপগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

“খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়; এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। আমাদের সন্তানদের মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নতুন প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে মাঠ ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন জরুরি।”বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

বুধবার দুপুরে  নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলায় বীর মুক্তিযোদ্ধা শহীদ মঞ্জুর স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ তৈরি করা হবে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ, শিক্ষা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিতে আমরা কার্যক্রম শুরু করেছি। নির্বাচিত প্রতিভাবানদের প্রশিক্ষণ, পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব নেওয়ার পরিকল্পনাও রয়েছে।”

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন পর্যায় থেকে ফুটবল, ক্রিকেট, ভলিবল, সাঁতার, অ্যাথলেটিক্স ও হকিসহ বিভিন্ন খেলাধুলা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ তৈরি হবে।

তরুণদের মাঠমুখী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “প্রতিটি এলাকায় খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন করতে হবে। তরুণদের মাঠমুখী করতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে। খেলাধুলা সামাজিক সম্প্রীতি বাড়ায় এবং মানুষের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ তৈরি করে।”

বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতির কথাও তুলে ধরেন আমিনুল হক। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। এই স্টেডিয়াম খেলাধুলার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ধারণের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ভূমিকা রাখবে।

পরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধা শহীদ মঞ্জুর স্টেডিয়াম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্টেডিয়ামটি উদ্বোধনের মধ্য দিয়ে আড়াইহাজারের তরুণ ও কিশোর-কিশোরীদের নিয়মিত খেলাধুলার সুযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..