মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

ড. ইউনূস ও নুরজাহান বেগমের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৭৯৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

হামের টিকা সরবরাহে অব্যবস্থাপনা হামে শিশুমৃত্যুর অভিযোগ তুলে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচারের দাবি জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

বুধবার (১৩ মে) বিকালে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সহজে প্রতিরোধযোগ্য হাম রোগে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার এবং নিহত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

বক্তারা অভিযোগ করেন, ইউনিসেফের সহায়তায় পরিচালিত নিয়মিত টিকাদান কর্মসূচির কারণে বাংলাদেশে হাম অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা সংগ্রহে অনিয়ম ও দীর্ঘসূত্রিতার কারণে পরিস্থিতির অবনতি ঘটে। তাদের দাবি, টিকা ক্রয়ে বিলম্বের ফলে বিপুলসংখ্যক শিশু ঝুঁকির মধ্যে পড়ে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সরকারি হিসাবে প্রায় ৫০০ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা এক হাজারের বেশি হতে পারে। এছাড়া আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ শিশু। এসব মৃত্যুকে তারা ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন।

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের সদস্য সচিব শেখ জামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. অহিদুজ্জামান, কৃষিবিদ সাইদুর রহমান সেলিম, কৃষিবিদ মিজানুর রহমান, অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, প্রকৌশলী আতাউল মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল পাশা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তৌহিদা রশীদ ও অ্যাডভোকেট খায়ের উদ্দীন শিকদারসহ অন্যরা।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..