মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ খানের মতবিনিময় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জের খাউলিয়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুস সাত্তার ভুইয়া ( মেন্তু) বদলে যাচ্ছে ছৈলার চর: এবার গড়ে উঠবে ‘সাংস্কৃতিক ভিলেজ’ ১ অক্টোবর থেকে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম রাড্ডার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেফতার ৯ এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে মহাপরিকল্পনা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি স্বর্ণসহ আটক ৪

সিলেট প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৩২৯ বার পঠিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম ওজনের স্বর্ণসহ আজ সোমবার চার যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য সাত কোটি টাকা।

আজ সকাল ৯টায় দুবাই থেকে বাংলাদেশে বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের চার যাত্রীর নিয়ে আসা আয়রন ও জুসার মেশিন থেকে এ স্বর্ণ আটক করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হচ্ছেন—হবিগঞ্জ জেলার নবীগঞ্জের শেখ মো. জাহিদ, সিলেট জেলার কানাইঘাটের মকবুল আলী, কেউরিয়া হাওরের বশির উদ্দিন এবং বাঁশবাড়ি এলাকার সুলতান মাহমুদ। এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা উপকমিশনার মো. আল-আমিন।

মো. আল-আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক করা ব্যক্তিরা আয়রন মেশিন ও জুসার মেশিনের নিচে স্বর্ণ ঢালাই করে খুবই দক্ষতার সঙ্গে সিলেটে নিয়ে আসেন। তাঁদের চলাফেরা সন্দেহ হলে তাঁদের মালামাল তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..