শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলবাসী আনন্দিত ও গর্বিত : কিশোরগঞ্জ ও জামালপুর জেলার দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা রাষ্ট্রপতির সঙ্গে ইসির প্রতিনিধিদলের সাক্ষাৎ ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন’ নসরতপুর খাদ্য গুদামে বিভিন্ন জেলার চাল মজুত, সরকারি প্রকল্পে সরবরাহের অভিযোগ মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস কার্যক্রম সম্প্রসারণে ক্যাম্পেইন কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩শ’ গাছের চারা বিতরণ তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও মাগুরা ছাড়ছেন নাঃ দ্রুত অপসারণ দাবী

মাগুরা প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৮১০ বার পঠিত
ছবি: সংগৃহীত

ইমতিয়াজ হোসেন ডিডিএলজি ও প্রশাসক মাগুরা পৌরসভা। ৯ নভেম্বর ২৫ তারিখে প্রশাসক হিসেবে যোগদান করেছেন। তার
বাড়ী নরসিংদী জেলায়। পৌর প্রশাসক হিসেবে মাগুরায় যোগদানের পর থেকেই তিনি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে দূর্ব্যবহার শুরু করেন। গালিগালাজ করেন।

এছাড়াও আগত সেবা প্রার্থীদের সাথে অশ্লীল ভাষায় কথা বলেন। নিজেকে তিনি অনেক বড় নেতা হিসেবে পরিচয় দেন।

মাগুরা পৌরসভার নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু কর্মকর্তা ও কর্মচারীরা জানান, ইমতিয়াজ হোসেন পৌর প্রশাসক হিসেবে পদায়ন / নিয়োগ পাওয়ার পর থেকে সকলের সাথে খারাপ আচরণ করেন, গালিগালাজ করেন। তার অপমানকর আচরণের জন্য পৌরসভার সবাই ক্ষিপ্ত। তাকে সম্প্রতি পাবনা জেলায় বদলী করা হলেও তিনি বদলীকৃত কর্মস্হলে যোগদান না করে মাগুরায় বহাল তবিয়তে আছেন। ঢাকায় তদবীর করে বদলী আদেশ বাতিল করার চেষ্টা করছেন।

ইমতিয়াজ হোসেনকে জরুরি ভিত্তিতে মাগুরা থেকে প্রত্যাহার করে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্হা গ্রহনের অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।

এ ব্যাপারে অভিযুক্ত ডিডিএলজি ও দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক জনাব ইমতিয়াজ হোসেন সাহেবের ফোন নাম্বার এ যোগাযোগ করা হলে কলটি রিসিভ করেন নি।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদক্ষেপ কামনা করেছেন মাগুরা পৌরবাসী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..